দেয়াল তুলে বাঁচতে গিয়ে হাপিয়ে উঠার পর,
হয়ত আমার পড়বে মনে ছিলো একটা ঘর।
হয়তো ছিলো আকাশবাড়ি,
চিলেকোঠার ছাদ
রোদ পালিয়ে বিকেল ছুঁতে
বাড়িয়ে দিতাম হাত।
যে বাড়িয়ে দিতো আঙুল দুটো
... সে তো এখন পর,
হয়ত তাঁরও পড়বে মনে ছিলাম আপন ঘর।
হয়তো হাপিয়ে উঠার পর।
... ... ...
তারিখ: ৮১০২/০১/৬২
লেখাঃ রোড নং ছত্রিশ.
Post a Comment